জাতি এখন কলঙ্কমুক্ত হয়েছে: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ এখন এগিয়ে যাবে সামনের দিকে। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় দলের নেতা-কর্মী, মন্ত্রিপরিষদের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তাঁরা আবেগ আপ্লুত প্রধানমন্ত্রীকে সান্ত্বনা জানান। তখন সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতারা বলেন, বঙ্গবন্ধুর নির্মম ওই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে খুনিদের ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হয়েছে।আওয়ামী লীগের নেতা আব্দুল জলিল বলেন, গোটা জাতি অভিশাপ মুক্তির জন্য অপেক্ষা করছিল, আজ সেই অভিশাপমুক্তি হয়েছে। এখন প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন যে জাতি ধীরে ধীরে অভীষ্ট পথে এগিয়ে যাবে।আবদুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রীকে আজ কিছুটা ভারাক্রান্ত দেখা গেছে।