জাতীয় অধ্যাপক ইন্নাস আলীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথিতযশা শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. ইন্নাস আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইন্নাস আলীকে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। ১৯৯৪ সালে তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৭ সালে তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্স কর্তৃক আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন। একই বছর তাঁকে বাংলা একাডেমীর সম্মানসূচক ফেলো হিসেবে সম্মানিত করা হয়। তিনি ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও ড. ইন্নাস আলীর রয়েছে অসামান্য অবদান। তিনি ১৯৭৫ সালে আন্তর্জাতিক ইসলামি সম্মেলনর (ওআইসি) বিশেষজ্ঞ কমিটির সদস্য নির্বাচিত হন।