জাপানি গাড়ির দুর্দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টয়োটার পর এবার জাপানের আরও তিনটি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিশ্ববাজার থেকে তাদের গাড়ি তুলে নিচ্ছে। এই তিনটি প্রতিষ্ঠান হলো সুজুকি, নিশান ও দাইহাত্সু।শীতাতপ যন্ত্রে সমস্যার কারণে সুজুকি বাজার থেকে প্রায় চার লাখ ৩২ হাজার ছোট ভ্যান তুলে নিচ্ছে। নিশান তার গাড়ির ইঞ্জিনে ত্রুটির কারণে জাপান থেকে ৭৬ হাজার গাড়ি এবং জাপানের বাইরে থেকে দুই হাজারের বেশি গাড়ি তুলে নিচ্ছে। আর এয়ারব্যাগের সমস্যার কারণে দাইহাত্সু ফেরত নিচ্ছে ৬০ হাজার গাড়ি।এর আগে নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্ব বাজার থেকে প্রায় ৮৫ লাখ গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় টয়োটা। এর পরই আরও তিনটি জাপানি প্রতিষ্ঠান তাদের গাড়ি প্রত্যাহারের এ ঘোষণা দিল।সুজুকি এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এই ব্র্যান্ডের গাড়ি ব্যবহারকারীদের বিড়ম্বনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে।