জেএমবির প্রধান সাইদুর তৃতীয় দফায় রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহমানকে তৃতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এহসার সদস্য (সার্বক্ষণিক কর্মী) আবদুল্লাহ হেল কাফিকেও তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। কাফীর স্ত্রী আয়েশা আকতারকে রিমান্ডে নেওয়ার কোনো আবেদন না থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।আজ রোববার ঢাকার মহানগর হাকিমের আদালতে সাইদুর ও কাফিকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিচারক এস কে এম তোফায়েল হাসান তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে সাইদুর ও কাফিকে প্রথম দফায় ছয় দিনের এবং দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।মামলার নথি অনুযায়ী, গত ২৫ মে সাইদুরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর কদমতলী থানায় মামলা করা হয়।