ডিএসই: অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে
গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনের শেয়ারবাজারের চিত্র একেবারেই ভিন্ন। গতকাল শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটলেও আজ বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় সাধারণ মূল্যসূচক ১০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮০৯ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৫২৭ কোটি টাকা। আজ ডিএসইতে মোট ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২১১টি প্রতিষ্ঠানের, কমেছে ১৪টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ প্রায় সব মিউচুয়াল ফান্ডেরই দাম বেড়েছে। এদিকে পূবালী ব্যাংক জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ অথোরাইজড ক্যাপিটালের পরিমাণ ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করেছে। তারা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ১০ হাজার সাধারণ শেয়ার বাজারে ছাড়বে।আজ শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ছিল যমুনা অয়েল, গামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো লিমিটেড এবং পাওয়ার গ্রিড।