ডিএসই: প্রথম ঘণ্টায় দাম কমেছে বেশির ভাগ শেয়ারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে আজ লেনদেনের শুরুতে সাধারণ সূচক বেশ কম থাকলেও প্রথম ২০ মিনিটের মধ্যেই সূচক বাড়তে শুরু করে। এ সময় গ্রামীণফোনের শেয়ারের দামও বাড়তে দেখা গেছে। লেনদেনের প্রথম ঘণ্টায় শেয়ারবাজারের সাধারণ সূচক প্রায় ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৭ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৪৪৫ কোটি টাকার। আজ মঙ্গলবার এ পর্যন্ত শেয়ারবাজারে মোট ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর বেশির ভাগেরই দাম কমেছে দুপুর ১২টা পর্যন্ত। দাম বাড়ার তালিকায় রয়েছে ৭৪টি, দাম কমেছে ১৩৬টি ও অপরিবর্তিত রয়েছে ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, গ্রামীণফোন, বেক্সটেক্স, এবি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড। এদিকে আজ মঙ্গলবার প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু হয়েছে। আজ ১০ টাকা অভিহিত মূল্যের এই মিউচুয়াল ফান্ডের শেয়ারের দর উঠেছে ২৩ টাকা পর্যন্ত।