ডিএসই: শেয়ারবাজারের সূচক নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ সূচকের ঊর্ধ্বগতি দিয়ে আজকের ঢাকা শেয়ারবাজারের লেনদেন শুরু হলেও এক ঘণ্টার মধ্যেই সূচক গতকালের সমান পর্যায়ে নেমে এসেছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, মূলত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ও গ্রামীণফোনের শেয়ারের দাম কমে যাওয়ার কারণেই শেয়ারবাজারে এ মুহূর্তে সূচকের গতি নিম্নমুখী। ঢাকা শেয়ারবাজারের মোট লগ্নিকৃত মূলধনের অর্ধেকই এসব ব্যাংকিং প্রতিষ্ঠান ও গ্রামীণফোনের। সে কারণে এসব প্রতিষ্ঠানের শেয়ারমূল্য হ্রাস বাজারের সাধারণ সূচকের ওপর প্রভাব পড়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত প্রথম ঘণ্টার লেনদেনে সাধারণ সূচক শূন্য দশমিক দুই পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৭০৭ পয়েন্ট। তবে এ পর্যন্ত লেনদেনে বেশ চাঙ্গাভাব বিরাজ করছে। মোট লেনদেন হয়েছে ৩২৭ কোটি টাকা। প্রথম এক ঘণ্টায় মোট ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ৮৬টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ঢাকা শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো লিমিটেড, ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড, যমুনা অয়েল লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস লিমিটেড।খাতওয়ারি আজকে শেয়ারবাজারে টেক্সটাইল, অবকাঠামো ও বিমা খাতের প্রতিষ্ঠানগুলোর দাম বেড়েছে। মিউচুয়াল ফান্ডের বাজারে বিরাজ করছে মিশ্রভাব।