ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক চালু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিন বন্ধ থাকার পর ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক কাল শুক্রবার থেকে আবার চালু হচ্ছে। আখাউড়ার মোগড়াবাজার এলাকার ক্ষতিগ্রস্ত হাওড়া সেতুটির ওপর একটি বেইলি সেতু স্থাপনের কাজ চলায় ওই সাত দিন এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত সেতুটি ওপর বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হয়েছে। কাল শুক্রবার যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে। এটি খুলে দিলে ঢাকা-আগরতলার মধ্যে চলাচলকারী দুই দেশের দুটি বাস, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরাসহ আশপাশের সাতটি রাজ্যে রপ্তানি পণ্যবোঝাই শত শত ট্রাকসহ ছোট-বড় যানগুলো এ পথেই চলাচল করবে। গত সাত দিন এ যানগুলো বিকল্প ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা-আখাউড়া সড়কে চলাচল করে।