ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ডাকাতি, চালকসহ ১০ যাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে মতলব যাওয়ার পথে যাত্রীবেশী ডাকাতের হামলায় চালকসহ ১০ যাত্রী আহত হয়েছেন। এ সময় যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকাসহ মূল্যবান মালামাল। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে মতলবের কদমতলীর ইব্রাহিমকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। অপর যাত্রী আলমগীরকে (৩৫) দাউদকান্দি এলহাম হাসপাতালে চিকিত্সা দেওয়া হয় এবং অন্যদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়।যাত্রীরা জানায়, রাত পৌনে নয়টায় দিকে মতলব এক্সপ্রেস নামে এই বাসটি ঢাকা থেকে সোনারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায়। মেঘনা সেতু অতিক্রম করার পর যাত্রীবেশী একদল ডাকাত বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে চালক ও ১০ জন যাত্রীকে কুপিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোনসেট, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়।রাত পৌনে ১০টায় চালক বাসটি নিয়ে দাউদকান্দি টোল প্লাজায় পৌঁছান। এর আগে ডাকাত দল মহাসড়কের গজারিয়া উপজেলার দড়িবাউশিয়া এলাকায় নেমে যায়।