ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা ছাড়াই আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও নোটিশ টাঙানো হয় বিকেল তিনটায়। বিকেল চারটায় এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা হল ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল কারচুপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে তাঁদের হল ছাড়তে বাধ্য করেছে।শিক্ষার্থীরা জানান, প্রায় নয় মাস ধরে পরীক্ষার ফল প্রকাশ না করায় তাঁরা আন্দোলনে নামেন। এরপর ৯ ফেব্রুয়ারি যে ফল প্রকাশ করা হয়, তাতে ৮৫ জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র ১০ জনকে পাস দেখানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ১৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে ফল কারচুপির অভিযোগ তোলেন এবং এ ব্যাপারে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন।