ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক বিশাল সাইকেল শোভাযাত্রা শুরু হয়েছে। বেলা দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট পর্যন্ত এই শোভাযাত্রা অগ্রসর হয়। পরে শাহবাগ থেকে শোভাযাত্রাটি আবার শহীদ মিনারে ফিরে আসে। অর্ধশতাধিক সাইকেল আরোহী এতে অংশ নেন। শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘দেশে অনেকগুলো দিবস পালিত হয়। তবে বিশ্ব সাইকেল দিবস বিশেষ কারণে তাত্পর্যমণ্ডিত। ঢাকা সাইক্লিং ক্লাবের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উদ্বোধনের সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি আধঘণ্টাব্যাপী চলে।