ঢাকায় জাতীয় নাগরিক অধিকার মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাই অধিকার, হবো দায়িত্ব সচেতন’—এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে জাতীয় নাগরিক অধিকার মেলা। মেলায় নাগরিক অধিকার, মানবাধিকার উন্নয়ন ও পরিবেশ নিয়ে কাজ করছে এমন ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান অাজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। কাল সন্ধ্যা পর্যন্ত এ মেলা চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত।মেলায় নাগরিক অধিকার নিয়ে বিভিন্ন সংস্থার কার্যক্রমের ওপর প্রকাশনসহ বঞ্চিত শ্রমজীবী জনগোষ্ঠীর উত্পাদিত নানা পণ্য প্রদর্শনী চলছে। মেলায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এসব অনুষ্ঠানে নৃত্য, গান ও নাটকের মাধ্যমে বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও জীবন-সংগ্রামের নানা চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে।