তেঁতুলিয়ায় বিডিআর-বিএসএফ সেক্টর পর্যায়ের সীমান্ত সমন্বয় সভা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সমন্বয় সভা চলছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত ফাঁড়িতে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এ সভা শুরু হয়।বৈঠকে বিডিআরের আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান ও বিএসএফের আট সদস্যের পক্ষে শিলিগুড়ি সেক্টরের ডিআইজি রিয়াজ আহমেদ খান নেতৃত্ব দিচ্ছেন। বিডিআর সূত্রে জানা যায়, বৈঠকে চোরাচালান, মাদক, নারীশিশু পাচার, অনুপ্রবেশ বন্ধসহ আন্তসীমান্ত সন্ত্রাস বিষয়ে আলোচনা হচ্ছে। আলোচনা শেষে দুই পক্ষ একটি সমঝোতা স্মারকে সই করবে বলে জানা গেছে।এর আগে সকাল সাড়ে ১০টায় ১৭ সদস্যের ভারতীয় দল বাংলাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে রংপুর সেক্টরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান।