দুর্নীতির মামলায় সাবেক সাংসদ ইকবাল কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়-বহির্ভূত মামলায় ১৩ বছরের কারাদণ্ড পাওয়া আসামি আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবালকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আমিনুল ইসলাম এ রায় দেন।সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার শর্তে ইকবাল আজ সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক আবেদনটি নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদুকের করা মামলায় ২০০৮ সালের ১১ মার্চ সংশ্লিষ্ট আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন।