নয় মাস পর সংসদে ফিরেছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয় মাস পর সংসদে ফিরেছে বিএনপি। বেলা সোয়া তিনটায় সংসদ অধিবেশন শুরুর পরই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিজেপির সদস্যরা একসঙ্গে সংসদ কক্ষে প্রবেশ করেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে তিনটা ২০ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়। স্পিকার বিরোধী দলকে সংসদে স্বাগত জানিয়ে বলেন, ‘আশা করি বিরোধী দলের সংসদে যোগদান সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে। তাঁরা সংসদে থাকবেন, জনগণের কথা বলবেন। আলাপ-আলোচনার মাধ্যমে দেশের সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে।’এরপর বিরোধী দলের চিফ হুইপ সংসদে বক্তব্য দেন।