পঞ্চম সংশোধনীর লিভ টু আপিলের ওপর শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা লিভ টু আপিলের ওপর কাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছন আপিল বিভাগ।বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ দিন ধার্য করেন। প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ আজ সোমবার এ দিন ধার্য করেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আট সপ্তাহের সময় চাওয়া হয়েছিল। আদালত এক দিনের জন্য সময় দিয়ে শুনানি মুলতবি করেছেন। কাল লিভ টু আপিলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।