ফুল দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে গতকাল শনিবার মধ্যরাতে এক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছে।নিহত ব্যক্তির নাম মো. শাহ আলম (৪২)। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।শহীদ মিনারে কারা আগে ফুল দেবে, এ ইস্যুতে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শাহ আলম নিহত হন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবু উভয়েই নিহতকে নিজ দলের কর্মী বলে দাবি করেছেন।সংঘর্ষ চলাকালে আমিশাপাড়া বাজারের দুটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়।