ফেনীতে পূর্ব বিরোধের জের ধরে যুবলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন যুব লীগের সভাপতি ওমর হানিফ ওরফে টিপু (৩২) গতকাল সোমবার রাতে কয়েকজন সন্ত্রাসীর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইউছুফ (২৬) নামে একজনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব বিরোধের জের ধরে গতকাল রাত সাড়ে আটটার দিকে ওমর হানিফকে পাঁচগাছিয়া বাজারে নিজ দলের কর্মীরা গুলি করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তাঁর পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে নিজ দলের কর্মীরা তাঁকে গুলি করে। মৃত্যুর আগেই ওমর হানিফের মা ফিরোজা বেগম বাদী হয়ে স্থানীয় যুবলীগ কর্মী বাবুল, মিন্টু, রতন ও ফারহান এবং ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তির নামে ফেনী সদর থানায় একটি মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জেলা যুবলীগের আহ্বায়ক এম আজহারুল হক জানান, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা যুবলীগের নাম ব্যবহার করে সন্ত্রাসী কাজ চালিয়ে যাচ্ছে।ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ওমর হানিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।