বগুড়ায় গতিরোধকের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতিরোধক ও নিরাপদ সড়কের দাবিতে আজ সোমবার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা বগুড়া-শেরপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা ওই সড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে এসে সড়ক অবরোধ করলে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।ইনস্টিটিউটের বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, মহাসড়কে নিরাপত্তার জন্য গতিরোধকের দাবিতে আড়াই মাস আগে অধ্যক্ষের কাছে আবেদন করা হয়েছে। বারবার অনুরোধ করার পরও তা নির্মাণ করা হয়নি।ইনস্টিটিউটের অধ্যক্ষ সদরুল আমিন বলেছেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। সেখান থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।