বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার: সাহারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ সোমবার বলেছেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক তত্পরতা ছাড়াও ইন্টারপোলের মাধ্যমে খুনিদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সকালে রাজধানীর খিলক্ষেতে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।সাহারা খাতুন বলেন, ‘রেড অ্যালার্ট নোটিশের মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তেমনিভাবে আমাদের কূটনৈতিক মিশনের মাধ্যমেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানেই আমরা তাদের খোঁজ পাব, সেখান থেকেই তাদের ফিরিয়ে এনে আমরা এই রায় কার্যকর করার ব্যবস্থা করব ইনশাল্লাহ।’