বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার জন্য সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।যুক্তরাজ্য সরকারের পরিবেশ, খাদ্য ও পল্লিবিষয়কমন্ত্রী জিম ফিটসপ্যাট্রিক আজ সোমবার গুলশানে বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান।খালেদা জিয়া বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এ দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে এই দেশটিকে অন্যতম পছন্দের তালিকায় রাখছে। তাই এখানকার মেধাবী শিক্ষার্থীদের সে দেশে পড়াশোনার জন্য আরও বেশি ভিসা দেওয়া হলে বাংলাদেশ লাভবান হবে। তিনি বাংলাদেশের দক্ষ জনশক্তিকে যুক্তরাজ্যে নেওয়ারও আহ্বান জানান।যুক্তরাজ্যের মন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, ‘আমি ব্যক্তিগত সফরে বাংলাদেশে এসেছি। বিরোধীদলীয় নেতার সঙ্গে এটা ছিল সৌজন্য সাক্ষাত্।’