২ এপ্রিল, ১৯৭১ সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে যে চিঠি লিখেছেনসম্মানিত প্রেসিডেন্ট,ঢাকায় আলোচনা ভেঙে যাওয়ার খবর এবং পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে সামরিক প্রশাসনের চরম ব্যবস্থা গ্রহণ ও সশস্ত্র শক্তি প্রয়োগের খবর সোভিয়েত ইউনিয়নে গভীর আশঙ্কার সৃষ্টি করেছে।যেসব ঘটনা ঘটেছে, তাতে পাকিস্তানের অসংখ্য মানুষের মৃত্যু, ভোগান্তি ও দুস্থাবস্থায় সোভিয়েত জনগণ উদ্বিগ্ন না হয়ে পারে না। এম রহমান ও অন্যান্য রাজনীতিবিদ, যাঁরা সম্প্রতি সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের নিরঙ্কুশ সমর্থনে বিজয়ী হয়ে এসেছেন, তাঁদের গ্রেপ্তার ও নির্যাতন সোভিয়েত ইউনিয়নে উদ্বেগের সৃষ্টি করেছে। সোভিয়েত জনগণ সব সময়ই পাকিস্তানের জনগণের সর্বোচ্চ কল্যাণ ও উন্নতি কামনা করেছে এবং যেসব জটিল সমস্যা দেশ মোকাবিলা করেছে, গণতান্ত্রিকভাবে এর সমাধানে যখনই সমস্যা এসেছে, সোভিয়েত জনগণ আনন্দ প্রকাশ করেছে।পাকিস্তানি জনগণের এই সংকটের দিনে প্রকৃত বন্ধু হিসেবে কিছু কথা না বলে পারছি না। আমরা বিশ্বাস করি, পাকিস্তানে শেষ দিকে যে জটিল সমস্যা দেখা দিয়েছে, কোনো ধরনের বল প্রয়োগ না করে রাজনৈতিকভাবে এর সমাধান করা সম্ভব এবং তা-ই করতে হবে। পূর্ব পাকিস্তানের জনগণের ওপর অত্যাচার, অবদমন ও রক্তপাত অব্যাহত রেখে সমাধানকে আরও কঠিন করে তোলা হবে এবং তা পাকিস্তানের সব মানুষের মৌল স্বার্থের প্রচণ্ড ক্ষতি করে ছাড়বে।সোভিয়েত ইউনিয়নের সুপ্রিম সোভিয়েত প্রেসিডিয়ামের পক্ষে আপনাকে জানানো আমাদের কর্তব্য যে অবিলম্বে রক্তপাত বন্ধ করে পূর্ব পাকিস্তানের জনগণের ওপর নিপীড়ন কমিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ দেখুন। আমরা মনে করি, কেবল তাতেই জনগণের স্বার্থ রক্ষা করা এবং আঞ্চলিক শান্তি রক্ষা করা সম্ভব হবে। সোভিয়েত জনগণ শান্তিপূর্ণ সমাধান সানন্দে গ্রহণ করবে।বিশ্ব মানবাধিকার ঘোষণার মানবিক নীতিমালা অনুসরণ করে আমরা এই আপিল জানাচ্ছি, আমরা পাকিস্তানের বন্ধুপ্রতিম জনগণের সম্মতিতে তাদের সবার জন্য এই আপিল পেশ করছি।প্রেসিডেন্ট সাহেব, আমরা আশা করব, এ চিঠির প্রকৃত মর্মার্থ অনুধাবনে আপনি সক্ষম হবেন। আমাদের একান্ত প্রত্যাশা, অবিলম্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।এন. পদগর্নিমস্কো, ক্রেমলিন ২ এপ্রিল, ১৯৭১