বানিয়াচংয়ে জেএমবির সদস্য সন্দেহে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আজ বুধবার ভোরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পূর্বপুকড়া গ্রাম থেকে জেএমবির সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে দুই সহোদর মাওলানা আরিফ বিল্লাহ (৪৭) ও মাওলানা কাশেম বিল্লাহকে (৩৬) বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁরা উভয়ে পুকড়া গ্রামের শায়েখ মাওলানা আবুল কাশেমের ছেলে।বানিয়াচং থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, এর আগে গ্রেপ্তার হওয়া আসামি মিজানুর রহমানকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হয়। মিঠুর স্বীকারোক্তি অনুযায়ী এ দুজনকে জেএমবির সদস্য সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।