বান্দরবানের রুমাতে চলছে সড়ক ও নৌযান অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবান জেলার রুমায় প্রাথমিক শিক্ষক পদে স্থানীয়দের নিয়োগ এবং গত ৭ মে থেকে শুরু হওয়া এ সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে আজ রোববার সকাল থেকে সড়ক ও নৌযান অবরোধ কর্মসূচি পাতিল হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল পর্যন্ত চলবে। এর ফলে বান্দরবানের সঙ্গে রুমার যোগাযোগ বন্ধ আছে।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্থানীয় নেতা এবং আন্দোলনরত পক্ষের অন্যতম সংগঠক লুকরু মারমা জানান, সকাল থেকে অবরোধ কর্মসূচি চলছে। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলে বিকেলে আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।