বান্দরবানের লামায় অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের লামা উপজেলা সদর বাজারে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান জানান, বাজারের একটি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এ সময় বাজারের সব দোকানপাট বন্ধ থাকায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে ছয়টি দোকান, একটি সারের গুদাম ও আবাসিক হোটেলসহ দুটি ভবন পুড়ে যায়। এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।উপজেলা সদরে ফায়ার সার্ভিসের কোনো ব্যবস্থা নেই। তবে রাত ১২টার দিকে কক্সবাজারের চকোরিয়া থেকে ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।