বিএনপির মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থাপনা থেকে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া, খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থতির অবনতি, বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার, হত্যা, নির্যাতন এবং ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তির বিরোধিতায় বিএনপি মাসব্যাপী কর্মসূচি দিয়েছে।কর্মসূচি অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি সারা দেশের উপজেলা, জেলা ও মহানগরের বিক্ষোভ সমাবেশ করা হবে। এর পরের দিন ২৪ ফেব্রুয়ারি থেকে সারা দেশে গণসংযোগ শুরু হবে। এরপর ছয় বিভাগীয় শহরে সমাবেশ এবং মার্চে ঢাকার পল্টনে মহাসমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে। পল্টনের মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন। এতে সপাপতিত্ব করেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।