ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার দুটি উপজেলায় আজ রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক টিটু মিয়া (২৫), যাত্রী জাবেদ হোসেন (৪০) এবং পথচারী মোশাররফ হোসেন।প্রত্যক্ষদর্শী জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা এলাকায় আজ সকাল ১০টার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা ১১টার দিকে মাইক্রোবাসের চালক টিটু মিয়া (২৫) ও সাড়ে ১১টার দিকে যাত্রী জাবেদ হোসেন (৪০) মারা যায়। তাঁদের দুজনের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলায়।এদিকে আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় মালবাহী একটি ট্রাকের চাপায় পথচারী মোশাররফ হোসেন নিহত হয়।