ব্ল্যাকবার্নের কাছে হেরেছে আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান ধরে রাখতে ঘাম ঝরাতে হচ্ছে আর্সেনালকে। গতকাল ঘরের মাঠে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্স। উইগ্যান অ্যাথলেটিক ও হাল সিটির ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।৩৭ খেলায় ৮৩ পয়েন্ট নিয়ে সবার ওপর আছে চেলসি। সমানসংখ্যক খেলায় অংশ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৮২, আর্সেনালের ৭২। আগামী রোববার ফুলহামের বিপক্ষে ম্যাচ রয়েছে আর্সেনালের। অন্যদিকে ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা টটেনহাম বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে নামবে। টটেনহামের শেষ ম্যাচটি বার্নলির বিপক্ষে।গতকাল শুরুটা ভালোই হয়েছিল আর্সেনালের। খেলার ১৩ মিনিটে রবিন ভ্যান পার্সি গোল করে এগিয়ে দেন আর্সেনালকে। তবে প্রথমার্ধের ৪৪ মিনিটে আর্সেনালের গোলটি শোধ করে দেয় ব্ল্যাকবার্ন রোভার্স। গোলটি করেন ডেভিড ডান। দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ব্ল্যাকবার্নের আক্রমণের তোড় বেড়ে যায়। খেলার ৬৮ মিনিটের সময় ক্রিস সাম্বা দুর্দান্ত এক গোল করে এগিয়ে দেন ব্ল্যাকবার্নকে। বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর্সেনাল ব্ল্যাকবার্নকে আর গোল ফিরিয়ে দিতে পারেনি। ম্যাচ শেষে এ পরাজয়ে হতাশ আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বলেন, ‘আমরা টটেনহাম কিংবা ম্যানচেস্টার সিটিকে নিয়ে ভাবছি না। আমরা ভাবছি, আমাদের নিজেদের নিয়েই। মৌসুমটা ভালোভাবেই শেষ করতে চাই।’