মহেশখালীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালীতে আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। কয়েকজন শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাড়ি চালক শ্রমিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।শ্রমিক সমিতি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে একদল সন্ত্রাসী কয়েকজন গাড়িশ্রমিকের ওপর হামলা চালায়। এতে মোস্তফা নামের একজন গাড়িচালকসহ পাঁচজন আহত হয়। শ্রমিকেরা জানায়, ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা তাদের কাছে চাঁদা দাবি করে, কিন্তু তারা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত শ্রমিক সমিতি এ ধর্মঘট চালিয়ে যাবে বলে হুমকি দেয়।