মাদারীপুরে বাস খাদে পড়ে নববধূ নিহত, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুর জেলার শিবচরে আজ বৃহস্পতিবার বেলা দুইটায় একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে হালিমা খাতুন নামের এক নববধূ নিহত এবং ১০ জন যাত্রী আহত হয়েছে।হাইওয়ে পুলিশের সার্জেন্ট আসাদ জানান, বরগুনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আবদুল্লাহ পরিবহনের একটি বাস একজন পথচারী নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নববধূ হালিমা নিহত হন এবং তাঁর স্বামী মো. বাবুলসহ ১০ যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদের ভাঙ্গা ও শিবচর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।