মার্কিন গোয়েন্দা পদ্ধতির সংস্কারে উদ্যোগী ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামা এবার মার্কিন গোয়েন্দা পদ্ধতির ত্রুটি-বিচ্যুতি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এসব উদ্যোগের মধ্যে একটি হলো সন্ত্রাসী পর্যবেক্ষণ তালিকা শক্তিশালী করা। গত ২৫ ডিসেম্বর ডেট্রয়েটগামী একটি বিমান হামলা নস্যাত্ হওয়ার পর ওবামা মার্কিন গোয়েন্দাদের মধ্যে তথ্যের সমন্বয় ও বোঝাপড়া আরও উন্নত করার উদ্যোগ নেন।বিবিসি অনলাইন সূত্রে জানা যায়, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ওবামা বলেন, ‘বড়দিনে হামলা হওয়ার তথ্য আমাদের গোয়েন্দারা জানলেও তা সমন্বয় করতে এবং সেটার গুরুত্ব বুঝতে তারা ব্যর্থ হয়েছে। আর এ ব্যর্থতার দায় আমার ওপর এসে পড়ে।’অভিযুক্ত নাইজেরীয় আবদুল মোতালেব (২৩) ডেট্রয়েটগামী ওই বিমানের ২৯০ যাত্রীকে হত্যা করতে চেয়েছিল।পুরো মার্কিন গোয়েন্দা ব্যবস্থা পর্যালোচনার পর ওবামা বলেন, ডেট্রয়েট বিমান হামলার চেষ্টা ও এটি ব্যর্থ করার যাবতীয় তথ্য মার্কিন সরকারের কাছে বিচ্ছিন্নভাবে ছিল।আবদুল মোতালেবের নাম পাঁচ লাখ ৫৫ হাজার সন্দেহভাজনের তালিকায় ছিল। তবে তাঁর নামের বানান একেক জায়গায় একেক রকম থাকায় নিরাপত্তা পরীক্ষার সময় তাঁকে সঠিকভাবে চিহ্নিত করা যায়নি। ওবামা বলেন, তাঁর সম্পর্কে যথেষ্ট তথ্য গোয়েন্দাদের হাতে থাকলেও সেগুলো বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হয়নি। এটি ছিল বিষয়টি বোঝার ভুল।ওবামা অবিলম্বে সন্ত্রাসীদের তালিকা শক্তিশালী করার নির্দেশ দিয়ে বলেন, নিরাপত্তার প্রতি হুমকিসংক্রান্ত তথ্য আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হবে এবং এসব তথ্যের বিশ্লেষণ আরও উন্নত হবে। প্রায় ডজনখানেক সংস্কারের মধ্যে আরও রয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা প্রযুক্তি উন্নত করা এবং যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়ার ব্যাপারে আরও সতর্ক হওয়া।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান জ্যানেট নেপোলিটানো জানান, আরও উন্নতমানের নিরাপত্তা প্রযুক্তি বিমানবন্দরে স্থাপন করা হবে এবং বিদেশি বিমানবন্দরগুলোকেও এ ব্যাপারে উত্সাহিত করা হবে। যুক্তরাষ্ট্রে বর্তমানে চার ধরনের সন্ত্রাসী পর্যবেক্ষণ তালিকা রয়েছে। এগুলোর মধ্যে টেররিস্ট আইডেন্টিফাইজ ডেটামার্ট এনভায়রনমেন্ট বা টিআইডিইতে পাঁচ লাখ ৫৫ হাজার সন্দেহভাজন সন্ত্রাসীর নাম রয়েছে। এরপর রয়েছে টেররিস্ট স্ক্রিনিং ডেটাবেজ বা টিএসডিবি। এতে সরকারিভাবে তৈরি করা তালিকায় জঙ্গিবাদীদের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ৪০ হাজার লোকের নাম রয়েছে। এরপর আছে সিলেক্টি লিস্ট, যাতে ১৪ হাজার লোকের নাম রয়েছে। যারা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট এবং যাদের বিমানে ওঠার আগে দ্বিতীয় পর্যায়ের নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।সব শেষে আছে নো-ফ্লাই লিস্ট। এতে চার হাজার সন্দেহভাজন সন্ত্রাসীর নাম রয়েছে। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সরাসরি হুমকি।