মিরপুরে বাসের ধাক্কায় দুই ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের পাইকপাড়ায় আজ বৃহস্পতিবার বাসের চাপায় দুজন ছাত্র আহত হয়েছেন। তাঁরা হলেন মিরপুরের বিসিআইসি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র মামুন (১৮) ও নদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাইয়ুম (২১)। বাসের জন্য রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় একটি বাস ধাক্কা দিলে তাঁরা গুরুতর আহত হন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে। একপর্যায়ে কিছু ছাত্র রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাঁদের বুঝিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে। বেলা দুইটা পর্যন্ত পাইকপাড়া এলাকায় অসন্তোষ বিরাজ করছিল। মামুন ও কাইয়ুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।