যমুনা ফিউচার পার্ক: হাইকোর্টের রায় স্থগিত করার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের করা আবেদনটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল নয়টা ২৮ মিনিটে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত ছয়জন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ খারিজাদেশ দেন।আদালদের এ আদেশের ফলে ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।গত ১৩ জানুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যমুনা ফিউচার পার্ক ভবনের অননুমোদিত অংশ ভাঙতে পার্ক কর্তৃপক্ষকে চূড়ান্ত নোটিশ দেয়। পার্ক কর্তৃপক্ষ রাজউকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ জানুয়ারি হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন, যা আদালত খারিজ করে দেন।