যাত্রাবাড়ীতে মিষ্টির দোকান ও বেকারিকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজালবিরোধী অভিযানে আজ সোমবার তিনটি বেকারি ও মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে। দক্ষিণ যাত্রাবাড়ীর সরলা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিএসটিআইর লাইসেন্স না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার জন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ভাগ্যকূল বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে নিষিদ্ধ স্যাকারিন ব্যবহার করে এবং নোংরা পরিবেশে মিষ্টি ও অন্য খাদ্যসামগ্রী তৈরির জন্য ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ তিনটি দোকানের বিরুদ্ধেই বিশুদ্ধ খাদ্য আইনে মামলা করা হয়েছে। র্যাবের ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করে র্যাব-১০ ও বিএসটিআই।