রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজধানীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে ৭০০ ডায়রিয়ার রোগী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৭০৯।গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ৮৯৮ জন রোগী ওই আইসিডিডিআরবিতে ভর্তি হয়। গত বছর এই দিনে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৫২৬।এ ব্যাপারে আইসিডিডিআরবির বিজ্ঞানী মো. শাহাদাত হোসেইন প্রথম আলোকে বলেন, প্রচণ্ড গরমে মানুষ প্রয়োজনমতো বিশুদ্ধ পানি পাচ্ছে না। বিদ্যুত্-সংকটের কারণেও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পানি ও বিদ্যুত্-সংকটের কারণে বহু মানুষ পানি ফুটিয়ে পান করতে পারছে না। বৃষ্টি না আসা পর্যন্ত রোগীর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করেন তিনি।শাহাদাত হোসেইন বলেন, প্রতিবছর এপ্রিল মাসে ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়লেও গত তিন বছরে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকেই রোগীর সংখ্যা বাড়ছে। চলতি বছর মার্চ মাসেও আক্রান্তের সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে বেশি ছিল।