রাজধানীর কদমতলীতে মা-মেয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার পলাশপুরে এক সপ্তাহ আগে মা-মেয়ে খুনের ঘটনায় করা মামলায় গতকাল বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পটুয়াখালীর দশমিনা থানার বহুরাম গ্রাম থেকে মামলার প্রধান আসামি ড্যানি বাবু ও অপর দুজনকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোলাম আজাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ৭ মে পলাশপুরে নিজ বাড়িতে গৃহবধূ ইয়াসমিন আলম (২৬) ও তাঁর শিশুকন্যা ইরিলা আলম ওরফে তানহাকে (৪) শ্বাসরোধে হত্যা করা হয়। পর দিন পুলিশ লাশ উদ্ধার করে। ওই ঘটনায় ইয়াসমিনের ভাই মনির হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় ইয়াসমিনের সতিনের ছেলে ড্যানি বাবু, সতিন শাহনাজ এবং শাহনাজের দুই ভাইকে আসামি করা হয়।