রাজবাড়ীতে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা থানার মুচিদহ গ্রামে আন্তজেলা ডাকাত দলের সদস্য আবদুর রবের বাড়ি থেকে আজ শুক্রবার ভোরে এটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গত ২৩ ডিসেম্বর আন্তজেলা ডাকাত দলের সদস্য ও চরমপন্থী সংগঠন ‘রব বাহিনী’র প্রধান আবদুর রবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ৩০ ডিসেম্বর দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ ভোরে তাঁর বাড়ির খড়ের গাদা থেকে একটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। আজ সকালে আবদুর রবকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।