লিভ টু আপিল খারিজ হওয়ায় ’৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠিত হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পঞ্চম সংশোধনীর ওপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ হওয়ার ফলে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সামরিক ফরমান জারি করে ১৯৭২ সালের সংবিধান থেকে যেসব নীতি বাদ দেওয়া হয়েছিল, তা পুনঃপ্রতিষ্ঠিত হবে।তিনি বলেন, ‘রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র থাকবে, ধর্মের জায়গায় ধর্ম থাকবে। মানুষ বেহেশতে না দোজখে যাবে, এটা রাষ্ট্র বা সংবিধান নির্ধারণ করবে না।’আজ মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রীর দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে সাক্ষাত্ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, ‘অসাম্প্রদায়িক গণতন্ত্র প্রতিষ্ঠায় এ রায় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ রায়ের কপি পাওয়ার পরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’শফিক আহমেদ মরিয়ার্টির সঙ্গে বৈঠকের বিষয়ে বলেন, মরিয়ার্টি পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এটি গণতান্ত্রিক অগ্রযাত্রার সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে বিচারবিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।