সর্বকালের বক্স অফিস রেকর্ড গড়ল ‘অবতার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিমাত্রিক বৈজ্ঞানিক কল্পকাহিনি নিয়ে তৈরি অবতার চলচ্চিত্রটি সবচেয়ে কম সময়ে ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের টিকিট বিক্রি করে বিশ্বের বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। চলচ্চিত্রটির পরিবেশনকারী টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স জানায়, ছবিটি মুক্তি পাওয়ার ১৭ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৩৫ কোটি ডলারের বেশি এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে ৬৭ কোটি ডলার আয় করেছে। আর ছবিটি পরিচালনা করে আবারও আলোচনার শীর্ষে ওঠে এসেছেন টাইটানিক-খ্যাত জেমস ক্যামেরন।৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ছবি।অবতার ছবিটির কাহিনির কেন্দ্রে আছেন একজন পঙ্গু নাবিক, যিনি ভিনগ্রহ থেকে আসা নীলচে রঙের দৈত্যাকার এক জাতির সঙ্গে মিশে যান। ছবিটিতে সরাসরি এবং গ্রাফিক্সের মাধ্যমে রূপান্তরিত অভিনয়—দুটোই ব্যবহার করা হয়েছে।এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সর্বোচ্চ অর্থ উপার্জনকারী চলচ্চিত্রের তালিকায় অবতার এরই মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছে। এর আগে টাইটানিক ছবিটি সব মিলিয়ে আয় করে ১৮০ কোটি মার্কিন ডলার, দ্য লর্ড অব দ্য রিংগস: দ্য রিটার্ন অব দ্য কিং ১১২ কোটি এবং পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান: ডেড ম্যানস চেস্ট ১০৭ কোটি মার্কিন ডলার।‘এটি যেন এক নিয়ন্ত্রণহীন মালগাড়ি, কেবল ছুটছে তো ছুটছেই,’ টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের একজন কার্যনির্বাহী বার্ট লিভিংস্টন অবতার সম্পর্কে মন্তব্য করেন। তিনি বিবিসিকে বলেন, ‘আমি মনে করি, প্রত্যেকেরই উচিত অন্তত একবার ছবিটি দেখা। যাঁরা সাধারণত ছবি দেখেন না, তাঁরাও এর কথা শুনে দেখতে যাবেন।’চীনে চলচ্চিত্রটি মুক্তি পায় গত শনিবার এবং শেষ দেশ ইটালিতে মুক্তি পাবে ১৫ জানুয়ারি।হলিউড যখন তার বার্ষিক স্লথ গতিতে প্রবেশ করছে এবং বড় মাপের বেশ কিছু ছবি যখন মুক্তির অপেক্ষায় রয়েছে, তখন অবতার আরও বেশ কয়েক সপ্তাহ বক্স অফিস মাতিয়ে রাখবে বলে আশা করা হচ্ছে। বলেন বিবিসির লস এঞ্জেলেস প্রতিনিধি পিটার বাওয়েস।