সাতক্ষীরায় ২২ জামায়াতকর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহর থেকে জামায়াতের ২২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে শহরের আদর্শ মোসলেমা কিন্ডারগার্টেনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল দিবাগত রাত তিনটা থেকে আজ সোমবার ভোর ছয়টা পর্যন্ত এ অভিযান চলে। কিন্ডারগার্টেনটি জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারা এক জায়গায় জড়ো হয়েছে—এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ তাদের কাছ থেকে ৪০টি জিহাদি বই, পাঁচটি বোমা, বিস্ফোরকদ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড পরিচালনা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে।