সাতক্ষীরায় ২৫ জামায়াত-শিবিরের কর্মী পাঁচ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় গ্রেপ্তারকৃত ২৫ জন জামায়াত-শিবির কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম শামসুল আরেফিন এ আবেদন মঞ্জুর করেন। সাতক্ষীরা সদর থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।১৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহরের মোসলেমা কিন্ডারগার্টেনে গোপন বৈঠক করার সময় এ ২৫ জন জামায়াত-শিবির কর্মীকে সাতক্ষীরা সদর থানার পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই, পাঁচটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা দায়ের করেছে।