সিলেট ও চাঁদপুরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ও চাঁদপুর ১৫০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।বিদ্যুত্ ভবনে আজ সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং দুটি চীনা কোম্পানির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সিলেট কেন্দ্রটি স্থাপন করবে সাংহাই ইলেকট্রনিক গ্রুপ কোম্পানি লিমিটেড এবং চাঁদপুর কেন্দ্রটি স্থাপন করবে চায়না চেংডা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এ কেন্দ্র দুটি নির্মাণের জন্য প্রায় পাঁচ বছর আগে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়। মোট পাঁচবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু নানা ধরনের রাজনৈতিক ও আর্থিক জটিলতার কারণে চুক্তি স্বাক্ষর করা হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ কেন্দ্র দুটি স্থাপনের কাজ ত্বরান্বিত করার উদ্যোগ নেয়। তারই ফলে আজ এ চুক্তি দুটি স্বাক্ষরিত হয়।সিলেটে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে মোট ব্যয় হবে ৯৪১ কোটি টাকা। আর চাঁদপুর কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে এক হাজার ২৪৭ কোটি টাকা।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ এম এম মুহিত বলেছেন, বর্তমান সরকার বিদ্যুত্ ও জ্বালানি খাতের উন্নয়ন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ এবং পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির বক্তব্য দেন।অনুষ্ঠানে বাংলাদেশের তিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর লি ওয়েল উপস্থিত ছিলেন। পিডিবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মো. এসকান্দার আলী।