সেনাবাহিনী সরে গেলে রেড শার্টরা চলে যাবে: ইউডিডি নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেনস্ট ডিক্টেটরশিপ (ইউডিডি) নেতা জতুপরণ প্রম্পান আজ মঙ্গলবার বিকেলে বলেছেন, সেনাবাহিনী সরিয়ে না নেওয়া পর্যন্ত রেড শার্ট বিক্ষোভকারীরা ব্যাংককে তাদের সমাবেশস্থল পরিত্যাগ করবে না।জতুপরণ প্রম্পান বলেন, সেনাবাহিনীকে পিছু হটতে হবে। কেননা, রেড শার্ট বিক্ষোভকারীরা সেনাবাহিনীর হাতে মরতে চায় না।‘রেড শার্ট বিক্ষোভকারীরা বিক্ষোভ বন্ধ না করলে ইউডিডির সঙ্গে কোনো সমঝোতা নয়’—প্রধানমন্ত্রীর দপ্তরবিষয়কমন্ত্রী সথিত ওংনংতোয়ে টেলিভিশনের মাধ্যমে প্রচারিত এমন ঘোষণা দেওয়ার পর জতুপরন প্রম্পান এ কথা বলেন। ব্যাংকক পোস্ট