প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০-২০১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা এ বছর স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তিপ্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করতে পারবেন।জানা যায়, অনিয়ম বন্ধে অনলাইনে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত বছর পরীক্ষামূলকভাবে ঢাকা কলেজসহ কয়েকটি কলেজে এ প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন হয়।উল্লেখ্য, দেশের কলেজপর্যায়ে উচ্চশিক্ষা দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভর্তিপ্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।