স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক জেলা জজের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের মতিঝিল জোনের সদস্য ও সিলেটের সাবেক জেলা জজ গোলাম মওলা (৫০) আজ বৃহস্পতিবার বেলা দুইটায় মারা গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, গোলাম মওলা আজ সকালে দাপ্তরিক কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। কিন্তু পরে মন্ত্রণালয়ের বারান্দায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর মাথায় তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক সাবেক জেলা জজ গোলাম মওলাকে মৃত ঘোষণা করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, বাথরুম থেকে বেরিয়ে তিনি মাথা ঘুরে বারান্দায় পড়ে যান।পুলিশ তাঁর মৃত্যুকে রহস্যজনক মনে করছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।