হট ১০০ তালিকার শীর্ষে কেটি পেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সপ্তাহটা বেশ ভালোই কেটে যাচ্ছে পপ শিল্পী কেটি পেরির। ম্যাক্সিম ম্যাগাজিনের বাত্সরিক ‘হট ১০০’ তালিকায় এবার একদম শীর্ষ অবস্থানটি নিজের করে নিয়েছেন ২৫ বছর বয়সী এই সংগীতশিল্পী।২০০৯ সালে তালিকার ১৫ নম্বরে থাকা পপ শিল্পী, গীতিকার কেটি পেরি এবারই প্রথম ম্যাক্সিম ম্যাগাজিনের দৃষ্টিতে সবচেয়ে সুন্দর, শান্ত এবং মেধাবী বিবেচনায় প্রথম সারির একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছেন।গত সপ্তাহেই কেটি পেরির একক অ্যালবাম ক্যালিফোর্নিয়া গার্লস বাজারে এসেই ব্যাপক সাড়া ফেলেছে। এর ওপর আবার ম্যাক্সিম ম্যাগাজিনের তালিকার শীর্ষে অবস্থান। সব মিলে সময়টা বেশ ভালোই যাচ্ছে কেটি পেরির।এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন যথাক্রমে মডেল ব্রুকলিন ডেকার ও অ্যাভাটার তারকা জো সালডানা। আর একেবারে ১০০ নম্বরে আছেন অভিনেত্রী লরেন স্ট্রম।