হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করা হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার আমলে জব্দ হওয়া ২৯৭ কোটি ফেরত দেওয়া বিষয়ে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করতে পারে সরকার। তবে রায়ে কোনো দুর্বলতা বা সুযোগ থাকলেই ওই আপিল করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান।অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের কপি এখনো সরকারের হাতে আসেনি। কপি পাওয়ার পর বোঝা যাবে, আদালত কোন যুক্তিতে এ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে রায়ে কোনো দুর্বলতা পাওয়া গেলে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।ক্যাথলি ডেটেট টি অ্যান্ড ল্যান্ডস বাংলাদেশ লিমিটেডের ২৩৭ কোটি টাকা এবং এস আলম স্টিল লিমিটেডের ৬০ কোটি টাকা জব্দ করে গত তত্ত্বাবধায়ক সরকার। টাকা ফেরত চেয়ে দুই প্রতিষ্ঠান আলাদা রিট আবেদন করলে গত ১৩ এপ্রিল সরকারের বিরুদ্ধে রুল জারি করে হাইকোর্ট।গত মঙ্গলবার হাইকোর্ট এক রায়ে ওই দুই প্রতিষ্ঠানকে উল্লিখিত টাকা তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।অর্থমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্নজনের কাছ থেকে এক হাজার ২০০ কোটি টাকা আদায় করা হয়েছে। পত্রিকায় দেখেছি, দুর্নীতির খেসারত হিসেবে এসব টাকা জব্দ করা হয়েছে। স্বাভাবিক হিসেবেই এ টাকা ফেরত দেওয়ার কোনো কারণ নেই।আর টাকাটা যেভাবে আদায় হয়েছে এবং সরকারি কোষাগারে জমা হয়েছে, ফেরত দেওয়ার কোনো সুযোগও ছিল না বলে মনে করেন আবুল মাল আবদুল মুহিত।