হাইতি-যুক্তরাষ্ট্র চিকিত্সা ফ্লাইট বন্ধ করায় চিকিত্সকদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতি থেকে ভূমিকম্পে গুরুতর আহত ব্যক্তিদের চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার সব ফ্লাইট বাতিল করায় হাইতিতে নিযুক্ত মার্কিন চিকিত্সকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। গত বুধবার থেকে মার্কিন সেনারা হাইতি থেকে ফ্লোরিডাগামী এসব ফ্লাইট বন্ধ করে দেন।হোয়াইট হাউসের একজন মুখপাত্র বিবিসিকে জানান, আগের রিপোর্টে যেমন বলা হয়েছে, অর্থাত্ চিকিত্সার খরচ কে বহন করবে, সে বিষয়ে সিদ্ধান্তহীনতার কারণে নয়; বরং সরবরাহ-সংশ্লিষ্ট সমস্যার কারণে ফ্লাইট বন্ধ রয়েছে।হাইতিতে নিযুক্ত একজন জ্যেষ্ঠ মার্কিন চিকিত্সক বার্থ গ্রিন বিবিসিকে জানান, যুক্তরাষ্ট্রের তরফ থেকে খুব শিগগিরই চিকিত্সাসেবা না পেলে হাইতিতে বহু লোক মারা যাবে।বার্থ গ্রিন আরও বলেন, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এখনো একসঙ্গে এই উদ্ধার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফ্লাইট বন্ধ রয়েছে। এদিকে অনুমোদন ছাড়া হাইতির ৩৩টি শিশুকে দেশের বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে হাইতি পুলিশ ১০ জন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, হাইতি ও ডোমিনিকান রিপাবলিকের সীমানা থেকে তাঁদের আটক করা হয়। আইডাহো-ভিত্তিক দাতব্য সংস্থা নিউ লাইফ চিলড্রেনস রিফিউজের ওই কর্মী দলটি জানায়, ভূমিকম্পে আহত ওই এতিমদের তারা ডোমিনিকান রিপাবলিকে একটি এতিমখানায় নিয়ে যাচ্ছিল।কিন্তু হাইতি পুলিশ জানায়, আটককৃত মার্কিন নাগরিকদের কাছে ওই শিশুদের দেশের বাইরে নিয়ে যাওয়ার কোনো অনুমতিপত্র ছিল না।ইতিমধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্য বণ্টনের জন্য হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে ১৬টি স্থান নির্দিষ্ট করা হয়েছে। সেখান থেকে কেবল নারীরাই খাদ্য সাহায্য গ্রহণ করতে পারবেন।