১০ ট্রাক অস্ত্র আটক মামলার পরবর্তী শুনানি ২১ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিনসহ নয় আসামিকে আজ বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম হোসাইন মো. ফজলুল বারীর আদালতে হাজির করা হয়। পরে আদালত ২১ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।২০০৪ সালের ১ এপ্রিল রাতে পুলিশ কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চিটাগাং ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে। এ ঘটনায় কর্ণফুলী থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান অস্ত্র ও চোরাচালান মামলায় দুটি আলাদা মামলা করেন।ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয়েছিল বলে তদন্তসূত্রে জানা গেছে।