১০ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় আজ বুধবারও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আবদুল মজিদ সিআইডিকে আগামী ১০ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন। সিআইডির আজ এ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। আদালত বলেছেন, মামলাটি তদন্তাধীন থাকায় সিআইডি প্রতিবেদন জমা দিতে পারেনি। তাই নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে। গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাযজ্ঞ ও বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত করছে সিআইডিকে।কিন্তু তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়। এ পর্যন্ত এই মামলায় দুই হাজার ১৬৫ জন জওয়ানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।